মো: ইদ্রিস আলী #
সারা দেশে ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। এই ক্যাম্পেইন শুরু হবে আগামী ৪ অক্টোবর। চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। দু’সপ্তাহব্যাপী ধাপে ধাপে সারা দেশে ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে।
বুধবার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের লাইন ডিরেক্টর ডা. এস এসএম মুস্তাফিজুর রহমান এ তথ্য জানান।তিনি জানান, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
প্রথম সপ্তাহের কার্যক্রম রোববার থেকে শুরু হবে। তবে প্রতি সপ্তাহে যেসব কেন্দ্রে ইপিআর টিকার কার্যক্রম থাকবে, সেসব কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বন্ধ থাকবে। সেই হিসাবে প্রতি সপ্তাহে চারদিন করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে এতদিন বন্ধ ছিল এই কার্যক্রম।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho