মতিয়ার রহমান #
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বরের নির্বাচনে যদি হেরে যান তাহলেও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন বলে নিশ্চয়তা দিতে অস্বীকার করেছেন।
এতে তার প্রতিদ্বন্দ্বী ও ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেনসহ নিজে দলের মধ্য থেকে সমালোচনার মুখে পড়েছেন তিনি।বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কী ঘটতে যাচ্ছে, এখন আমাদের তা দেখতে হবে।
আগামী ৩ নভেম্বর ভোটের আগে জনমত জরিপে জো বাইডেন রিপাবলিকান প্রার্থীর চেয়ে এগিয়ে থাকার ব্যাপারে তিনি অনাস্থা প্রকাশ করেন।
সাংবাদিকদের কাছে ট্রাম্পের মন্তব্যের ব্যাপারে সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন প্রশ্ন তুলে বলেন, আমরা কোন দেশে আছি? দেখুন, তিনি অত্যন্ত অযৌক্তিক বিষয় বলেছেন। আমি জানিনা তিনি কি বলতে চেয়েছেন।
রিপাবলিকনি সিনেটর মিট রমনি বলেছেন, সংবিধানের মূল নীতির ব্যাপারে যে কোন দ্বিধা অভাবনীয় ও অগ্রহণযোগ্য। তিনি এক টুইটে বলেন, গণতন্ত্রের মৌলিক ভিত্তি হচ্ছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, এ ছাড়া যা হয়; তা বেলারুশে হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho