সাজ্জাদুল ইসলাম সৌরভ ##
টা্ইগারদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টির চূড়ান্ত সূচি ঘোষনা করলো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।সবকিছু ঠিক থাকলে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচে খেলতে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি দেশ ত্যাগ করবে বাংলাদেশ ক্রিকেট দল।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিজ্ঞপ্তিতে বিসিবি'র সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘মহামারির সময়ে সিরিজ আয়োজনের মতো এমন চ্যালেঞ্জিং একটি কাজের জন্য আমি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রশংসা না করে পারছি না। করোনা মহামারির ভয়াবহতা থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে এই সফরটি বিশেষ তাৎপর্য বহন করবে। সত্যিকার অর্থেই আমরা নিউজিল্যান্ডে খেলতে আগ্রহী। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে সাম্প্রতিক বছরগুলো বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বৈরথ সত্যিই উপভোগ্য হয়ে উঠেছে।’
প্রকাশিত সূচি অনুযায়ি ডানেডিনে ১৩ মার্চ প্রথম ওয়ানডে খেলবে দু'দল। ওয়ানডে সিরিজের পরের দুই ম্যাচ যথাক্রমে ১৭ ও ২০ মার্চ। দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে, তৃতীয়টি ওয়েলিংটনে।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৩ মার্চ, নেপিয়ারে। ২৬ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি হবে অকল্যান্ডে, ২৮ মার্চ শেষ টি-টোয়েন্টি হবে হ্যামিল্টনে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho