আব্দুল লতিফ ##
যথাযোগ্য প্রমাণের অভাবে' দীর্ঘ ২৮ বছর পর ১৫ শতকের ঐতিহ্যবাহী ভারতের উত্তরাঞ্চলের শহর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়ে অভিযুক্ত ৩২ জনকেই বেকসুর খালাস দিয়েছেন ভারতের আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে লখনউয়ের বিশেষ সিবিআই আদালতের বিচারক সুরেন্দ্র কুমার যাদব এ রায় ঘোষণা করেন।এনডিটিভি জানায়, মসজিদ ধ্বংসের ঘটনা ‘পূর্বপরিকল্পিত ছিল না’ বলেও রায়ে উল্লেখ করেন বিচারক।
অভিযুক্তদের বিরুদ্ধে ‘পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ নেই’ উল্লেখ করে রায়ে আরও বলা হয়, ‘সমাজবিরোধীরাই গম্বুজে ওপরে উঠেছিল। অভিযুক্তরা তাদের থামানোর চেষ্টা করেছিলেন।’
আদালত সূত্রে জানা যায়, বাবরি মসজিদ ধ্বংস মামলায় মোট ৪৯ জন অভিযুক্তের মধ্যে বিশ্ব হিন্দু পরিষদের অশোক সিঙ্ঘল, শিবসেনার বাল ঠাকরে, অযোধ্যার পরমহংস রামচন্দ্র দাসের মতো ১৭ জন ইতিমধ্যে প্রয়াত। বাকিদের সশরীরে আদালতে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই মুহূর্তে হৃষীকেশের হাসপাতালে ভর্তি উমা ভারতী। তবে আদালত ব্যবস্থা করলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁরা আদালতে হাজিরা দেন।
এই ৩২ জনের হয়ে প্রতিনিধিত্ব করেছেন আইনজীবী কেকে মিশ্র।স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ৩২ জনের মধ্যে ২৬ জন অভিযুক্ত রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকেন।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলিমনোহর জোশী, উমা ভারতীর মতো নেতানেত্রীরা মসজিদ ভাঙার ষড়যন্ত্র, পরিকল্পনা ও উস্কানির অভিযোগ আনা হয়।
প্রসঙ্গত, গত বছরই অযোধ্যা মামলার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিতর্কিত যে জমিতে বাবরি মসজিদ ছিল, সেটিকে রামজন্মভূমি বলে ঘোষণা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho