মো: মতিয়ার রহমান ##
ভারত থেকে তার সব কাজকর্ম গুটিয়ে চলে যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইন্ডিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এই মানবাধিকার রক্ষা সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর অবিনাশ কুমার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ভারতের বিজেপি সরকার গত দু'বছর ধরে প্রতিটি পদে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাজে বাধা দিচ্ছে। তাদের যে কোনওভাবে হোক ক্ষতি করা হচ্ছে। আর সবচেয়ে যেটা অসুবিধার সৃষ্টি করা হয়েছে তা হলো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া। এর ফলে এখানে কর্মীদের মাইনে দেওয়া থেকে শুরু করে কোনও গবেষণার কাজ করা কিংবা আইনি লড়াই চালানো, ইত্যাদি কোনও কিছুই সম্ভব হয়ে উঠছে না। তাই এখান থেকে পাততাড়ি গুটিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইন্ডিয়াকে চলে যেতে হচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, বিগত বছরগুলোতে সরকারবিরোধী যে কোনও কার্যকলাপ বা কথাবার্তা কঠোরভাবে দমন করা হয়েছে। যারা মানুষের ভালোর জন্য কিছু করতে চেয়েছেন, সরকারের পছন্দ না হলেই তাদের কৈফিয়ৎ দাবি করা হয়েছে, জেলে পুরে দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে।
কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার রক্ষা সংগঠনটি কিছুই করে উঠতে পারছে না কারণ তাদের হাত-পা বেঁধে রাখা হয়েছে। এই অবস্থায় এদেশে থাকার কোনও মানে হয় না। সুত্র: ভয়েস অফ আমেরিকা
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho