নজরুল ইসলাম ##
করোনার কারণে স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে থেকে নেওয়া হবে, আগামী ‘সোম-মঙ্গলবারের মধ্যে’ সেই তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শিক্ষা বিষয়ক প্রতিবেদকদের সঙ্গে বুধবার ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি বলেন, আমি আশা করছি আগামী সপ্তাহে সুনির্দষ্টভাবে পরিপূর্ণ পরিকল্পনা (এইচএসসি) তারিখসহ ঘোষণা করতে পারব। আগামী সোম-মঙ্গলবারের মধ্যে এই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।তিনি জানান, এইচএসসি পরীক্ষা শুরু করার আগে শিক্ষার্থীদের চার সপ্তাহ সময় দেওয়া হবে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে।সেই ছুটি আরও এক দফা বাড়ানো হচ্ছে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন। বৃহস্পতিবার সেই সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়।গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের কারণে তা স্থগিত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho