তানজীর মহসিন অংকন ## যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিলে প্রেসিডেন্ট ট্রাম্পের ভেটো বাতিল করে দিয়েছে মার্কিন সিনেট। শুক্রবার সিনেটের এক অধিবেশনে এ বিলের পক্ষে ৮১ জন আর বিপক্ষে ভোট দিয়েছেন ১৩ জন সিনেটর।
গেলো মাসে ৭ শ ৪০ বিলিয়ন ডলারের এ বিলটি মার্কিন কংগ্রেসে ৩৩৫-৭৮ ভোটে পাস হয়। এর পরই তাতে ভেটো দেন ট্রাম্প। এ বিলকে সংবিধান বহির্ভূত দাবি করেন তিনি। বলেন, এই বিলে জার্মানি, দক্ষিণ কোরিয়া ও আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে আনার ব্যাপারে কিছু বলা হয়নি।
এছাড়া ফেসবুক ও গুগলের মতো বড় স্যোশাল নেটওয়ার্ক কোম্পানির ব্যাপারেও কিছু উল্লেখ করা হয়নি। এর আগে সিনেটর ম্যাককনেল বলেন, এই বিলকে যে কোন মূল্যে কার্যকর করা হবে। ট্রাম্প করোনা সহায়তা বিলে নির্দিষ্ট মার্কিনিদের ৬০০ ডলার না দিয়ে ২০০০ ডলার দেয়ার দাবি জানিয়েছিলেন। সেই আবেদনও এদিন বাতিল করে সিনেট।
এর আগে মার্কিন প্রতিরক্ষা বিলে ভেটো দেন ট্রাম্প। এমাসেই ৭৪০ বিলিয়ন ডলারের এই বিল বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছে কংগ্রেসে। ট্রাম্প বলেছিলেন, এই বিলটি আসলে রাশিয়া এবং চীনের জন্য একটি উপহার। এই বিল আইন হলে তা কেবল অন্যায় হবে না, অসাংবিধানিক হবে। যদিও সংবিধানের কোনো ব্যাখ্যা ট্রাম্প দেননি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho