প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৪:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২১, ৯:০২ পি.এম
যশোরে শিশু ধর্ষণের অভিযোগ এলজিইডির কর্মচারী আটক

যশোর ব্যুরো ##
যশোরে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে অভয়নগর উপজেলা পরিষদ কমপ্লেক্সের সরকারি ভবনের ছাদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে ওই শিশুর মা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ মাগুরা জেলা থেকে শুক্রবার রাতেই অভিযুক্ত জাহিদ (৫৭) কে আটক করেছে। অভিযুক্ত জাহিদ অভয়নগর উপজেলা এলজিইডি অফিসের পিয়ন বলে জানা গেছে।
মামলার বলা হয়েছে, তার মেয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভিতর দিয়ে বুধবার বিকাল তিনটায় ফুফু বাড়ি থেকে ফেরার সময় এলজিইডি অফিসের পিয়ন জাহিদ (৫৭) তাকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে অভয়নগর উপজেলা পরিষদ কমপ্লেক্সের এক্সটেনশন (উত্তর) ভবনের তিন তলার ছাদে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই শিশুর চিৎকারে আনসার ভিডিপির দুই জন সদস্য ছাদে গেলে লম্পট জাহিদ পালিয়ে যায়। তারা শিশুটিকে উদ্ধার করে পিআইও অফিসে এনে তাদের জিম্মায় রাখে। শনিবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিশুর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আর এম ও আরিফ আহম্মেদ ডাক্তারি পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেন৷#
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho