ইমরান হোসেন আশা ##
করোনাভাইরাসের ২টি টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত সরকার। সেই ২টি টিকার একটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। অন্যটি তৈরি হয়েছে ভারতীয় সংস্থার সঙ্গে যৌথ ভাবে। এই দুই টিকার অনুমোদনের পরেই দেশবাসী এবং বিজ্ঞানীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘আত্মনির্ভর ভারত’-এর দিকে অগ্রসর হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল দেশ।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও ভারতীয় বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে তৈরি হয়েছে করোনার টিকা ‘কোভ্যাক্সিন’। এই টিকা তৈরি করেছে হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক। অন্য দিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে ভারতীয় সংস্থা সিরাম ইনস্টিটিউট গাঁটছড়া বেঁধে তৈরি করেছে ‘কোভিশিল্ড’ টিকা। এই ২ টিকার মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগে পাওয়া তথ্য-পরিসংখ্যান খতিয়ে দেখে দেশে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। শনিবার থেকে শুরু হয়েছে ট্রায়াল রানও।
আর তার পরের দিনই টুইট করে বিজ্ঞানী, গবেষক, চিকিৎসকদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী। টুইটারে তিনি লিখেছেন, ‘চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিজ্ঞানী, পুলিশ আধিকারিক, সাফাই কর্মী-সহ সমস্ত কোভিড যোদ্ধাদের কৃতজ্ঞতা জানাই। বহু মানুষের জীবন রক্ষার জন্য এঁদের কাছে আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব’।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho