প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২১, ১২:৩৭ পি.এম
নিজের স্বামী বেপাত্তা, রুবিনার স্বামীকে ‘হট’ লাগছে রাখির

আলেয়া খাতুন বৃস্টি ##
বিগ বসে আসার পর রাখির স্বামী-রহস্যের জট খুলছে ধীরে ধীরে। কিন্তু আর তর সইছে না যে। এ বারে অন্যের স্বামী চুরি করার শখ প্রকাশ করলেন রাখি সবন্ত।
বিগ বসকে চুপিচুপি জানালেন, 'কাউকে ভাল লাগাটা কি কোনও অন্যায়? আমার স্বামীর তো দেখা নেই। অন্যের স্বামীদের দেখে আমার যেন কী রকম একটা হয়! রুবিনার স্বামী খুবই হট!' শুধু তাই নয়, টেলি অভিনেত্রী রুবিনা দিলায়কের স্বামী অভিনেতা অভিনব শুক্লকে প্রেম নিবেদন করার ইচ্ছেও প্রকাশ করলেন বিগ বসের সামনে।
বিগ বস ১৪ সিজনের গাড়ি জোর ছুটতে শুরু করেছে রাখি সবন্তের পদার্পণের পরেই। নতুন করে গল্পের মোড় ঘুরিয়েছেন রাখি। ওয়াইল্ড কার্ড এন্ট্রি-তে বিগ বসের ঘরে হাজির হয়েছিলেন তিনি।
তাঁর সঙ্গে সঙ্গে ফোকাসে আসেন তাঁর স্বামী রীতেশ। বিয়ের দু'বছর পরেও কখনও মুখ দেখাননি রাখির স্বামী। সকলের মনে একটাই প্রশ্ন, 'কোথায় রাখির স্বামী?' 'কে তিনি?'
রাখি বিগ বসের ঘরে প্রবেশ করার কিছু দিনের মধ্যেই রহস্যের জট খুলতে সংবাদসংস্থার মাধ্যমে সামনে আসেন রীতেশ। নিজেই নিজের পরিচয় দেন। জানান, তিনি এক জন ব্যবসায়ী। তাঁর অনুরোধেই রাখি এত দিন রীতেশকে সকলের নজরের বাইরে রেখেছিলেন।
রাখির কথায় জানা যায়, বিগ বসের ঘরে প্রতিযোগী হিসেবে আসার জন্য তাঁকে অনুরোধ করেছেন রাখি। রীতেশও এক সাক্ষাৎকারে এমনই একটি সম্ভাবনার আঁচ দিয়েছিলেন।
কিন্তু তার পরেও স্বামীর দেখা না পেতে পেতে হতাশ রাখি। তাই এ বারে নজর দিলেন রুবিনা দিলায়কের স্বামী অভিনেতা অভিনব শুক্লর দিকে। ২০১৮ সালে বিয়ে করেছিলেন রুবিনা ও অভিনব। নভেম্বর মাসে এই দম্পতির কথা থেকেই জানা যায়, বিগ বসের ঘরে না এলে ডিভোর্স হয়ে যেত তাঁদের। এই নিয়ে আগে থেকেই জলঘোলা বিগ বসের ঘরে। রাখির স্বীকারোক্তিতে আবার নতুন করে গোলমালের আভাস পেলেন বিগ বসের দর্শকরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho