
হাসানুল বান্না নয়ন ## শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটেরও নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। জর্জিয়ার দুটি আসনে রান অফ নির্বাচনে জয়ী হয়েছে জো বাইডেনের দল। এরফলে মার্কিন সিনেটের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ হাতে পেয়েছে ডেমোক্র্যাট দল। এখন মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকান- দু'দলেরই আসন ৫০টি করে।
ডেমোক্র্যাট প্রার্থী জন অসফ এবং রাফায়েল ওয়ারনক হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত করেছেন দীর্ঘদিনের সিনেটর ডেভিড পারডু ও কেলী লাফলারকে।
রাফায়েল ওয়ারনক ৫০.৭ ভাগ এবং কেলি লাফলার পেয়েছেন ৪৯.৩ ভাগ ভোট। বিপরীতে জন অসফ পেয়েছেন ৫০.২৮ ভাগ ভোট আর ডেভিড পারডু পেয়েছেন ৪৯.৭২ ভাগ ভোট।
ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের হাতে রয়েছে টাইব্রেকিং ভোট। সিনেট অধিবেশনে তিনিই সভাপতিত্ব করবেন এবং ভোটাভুটির ক্ষেত্রে তিনি টাইব্রেকিং ভোট দেবেন। ফলে সিনেটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে পারবে ডেমোক্র্যাট দল।
এতে করে ২০০৯ সালের পর এই প্রথম প্রেসিডেন্সি, কংগ্রেস ও সিনেটসহ আমেরিকার একক ক্ষমতার অধিকারী হলেন নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ডেমোক্র্যাট দল। আগামী মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত বাইডেনের ক্ষমতা নির্বিঘ্ন থাকবে বলে মনে করা হচ্ছে।
এদিকে আইন সভার ভবন বা পার্লামেন্ট ‘ক্যাপিটল’ ভবনে প্রেসিডেন্ট ট্রাম্পের উগ্র সমর্থকেরা হামলার ঘটনায় উত্তপ্ত আমেরিকার রাজনীতি। বর্বরোচিত এ হামলার পর রাজধানী ওয়াশিংটন জুড়ে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হলেও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। ১৫ দিনের জরুরি অবস্থা জারি করেছে ওয়াশিংটন ডিসির মেয়র।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho