প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৬, ১১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১২, ২০২১, ১১:৪৫ এ.এম
প্রবাসীর স্ত্রীকে বিবস্ত্র করে ভিডিও, যুবলীগ নেতা আটক

যশোর ব্যুরো ## প্রবাসীর স্ত্রীকে বিবস্ত্র করে ভিডিও করার অভিযোগে যশোরের অভয়নগরে ইমাদুল ইসলাম নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। এসময় ধারণকৃত ভিডিওসহ মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আজ সোমবার তাকে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক ইমাদুল ইসলাম গোপীনাথপুর গ্রামের মৃত হামিদ শেখের ছেলে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, উপজেলার গোপীনাথপুর গ্রামের ওই গৃহবধূর স্বামী বিদেশে কর্মরত। এ সুযোগে বাঘুটিয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ইমাদুল ইসলাম ওরফে ইবাদ ওই নারীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। চার মাস আগে ওই নারীর স্বামী দেশে ফিরে আসলে স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পারেন। যে কারণে ওই নারী ইমাদুলের সাথে সম্পর্ক ছেদ করে। এতে ক্ষিপ্ত হয় ইমাদুল।
গত ৬ জানুয়ারি উপজেলার লক্ষিপুর গ্রাম থেকে গোপীনাথপুর গ্রামে যাওয়ার পথে নূরবাগ এলাকায় ওই নারীর গতিরোধ করে ইমাদুল। এরপর সন্তানকে হত্যার হুমকি দিয়ে ওই নারীকে নওয়াপাড়া রেলবস্তির জনৈক মকবুলের ঘরে নিয়ে যায়। সেখানে ওই নারীকে জোরপূর্বক বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এরপর সম্পর্ক না রাখলে ওই ভিডিও ফেসবুকসহ অনলাইনে ছেড়ে দেয়ার হুমকি দেয়। অভিযোগ পেয়ে আজ ১১ জানুয়ারী সোমবার ইমাদুল ইসলামকে আটক করা হয়। একইসাথে তার কাছ থেকে ধারণকৃত ভিডিওসহ মোবাইলটি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভিডিও ধারণের কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে জানতে অভয়নগর থানার ওসি তাজুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে এ বিষয়ে অভয়নগর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, এক নারীর অভিযোগের প্রেক্ষিতে ইমাদুল ইসলমাকে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগের সত্যতা জানতে তদন্ত শুরু হয়েছে। ফলে আগেভাগেই আটকের বিষয়টি বলা যাবে না।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho