ঢাকা ব্যুরো ## রাজধানীর মিরপুরে সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) অভিযান চালাতে এলে দখলদাররা হামলা চালায়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায মিরপুর ১১-এর এভিনিউ-৪ (পল্লবীতে) অবৈধ স্থাপনা উচ্ছেদে নামে ডিএনসিসি। সেখানে নিউ সোসাইটি মার্কেট ও মোহাম্মদীয়া মার্কেটের অবৈধ দোকান ভাঙতে চায় ডিএনসিসি।
এসময় ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে ইটপাটকেল ছুড়ছিল। আর পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ও পরে রাবার বুলেট ছোড়ে। এর আগে দফায় দফায় সংঘর্ষ হয়।
বিপুলসংখ্যক পুলিশসহ ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শুরু হয় উচ্ছেদ অভিযান। একপর্যায়ে অবৈধ দখলদাররা প্রতিরোধ গড়ে তোলে।
সেখানে ফুটপাতের ওপর থাকা একটি টিনশেড দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলে দখলদাররা সংঘবদ্ধ হয়ে অভিযান টিমের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা ঢিল ছুড়তে থাকলে পুলিশসহ উচ্ছেদ অভিযানে থাকা লোকবল পিছু হটে।
পরে আবার উচ্ছেদ অভিযান শুরু করতে চাইলে সংঘর্ষ বেধে যায়। এভাবে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে।
সর্বশেষ বেলা সোয়া ১১টার দিকে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে এসেছেন। অভিযান চালাতে গিয়ে বারবার পিছু হঠছেন সিটি কোর্পোরেশনের লোকজন। রাস্তার দুই পাশের বাসাবাড়ি থেকেও ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে।
সিটি কর্পোরেশন অঞ্চল ২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শফিউল আজম অভিযানে নেতৃত্ব দেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho