বান্দরবান প্রতিনিধি ## বান্দরবানে জিপ উল্টে পাহাড়ের খাদে পড়ে চার শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার দিকে বান্দরবানের থানচি উপজেলার সীমান্তবর্তী নির্মাণাধীন লিক্রে সড়কের চার কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চার কিলোমিটার নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবোঝাই একটি জিপ উল্টে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন।
জিপ উল্টে চার শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন থানচি থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho