আব্দুল লতিফ## ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন সেনাবহরে আবারও হামলা হয়েছে। নিউজ চ্যানেল 'সাবিরিন' শুক্রবার রাতে জানিয়েছে, ইরাকের সালাউদ্দিন প্রদেশে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট পরিবহনের সময় একটি বহরে রাতে হামলার ঘটনা ঘটেছে।
এর ফলে ওই বহরের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এদিকে, ইরাকের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার একদিনে সেদেশের বিভিন্ন প্রদেশে মার্কিন সামরিক বহরে পাঁচটি হামলা হয়েছে যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন।
অবশ্য গত কয়েক মাসে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি ও বহরে হামলার ঘটনা আগের চেয়ে বেড়েছে।
ইরাকের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন অনেক দিন ধরেই সেদেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি জানিয়ে আসছে।
মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে সেদেশের পার্লামেন্টে এক বিলও পাস হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho