প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ১:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২১, ৩:২৬ পি.এম
স্বস্তিকা এবং শ্রীলেখার পর প্রকাশ্যে সাহসী ছবি রাইমার

স্টাফ রিপোর্টার ## ক্লিভেজ দেখতে হলে দেখুন, নোংরামি করবেন না!’ দিন কয়েক আগেই এই বার্তা দিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
ঠিক এক সপ্তাহ আগে একই পথে হেঁটে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ধূসর শাড়ি গাউন পরে, হাতে পানীয়ের গ্লাস নিয়ে দেখা গিয়েছিল তাঁকে। স্পষ্ট ছিল বক্ষ বিভাজিকা। অকারণ লজ্জা বোধ হাওয়ায় উড়িয়ে বলেছিলেন, ‘যদি তোমার থাকে, তবে দেখাও। সোজা ব্যাপার।’
কার্যত শ্রীলেখা, স্বস্তিকার পথে এবার হাঁটলেন রাইমা সেন। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে পারদ চড়ালেন অভিনেত্রী। কালো ডিপ নেক স্যুট, গাঢ় লিপস্টিকে অন্য ভাবে ধরা দিলেন তিনি। এই ছবিই আরও একবার প্রমাণ করে দিচ্ছে, বাকি দু’জনের মতোই খোলামেলা পোশাক নিয়ে কোনও ছুৎমার্গ নেই রাইমার। তবে এই প্রথম নয়, আগেও বহুবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন অভিনেত্রী।
গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে হইচই-এর ‘হ্যালো’র তিন নম্বর সিজনের ট্রেলর। প্রিয়াঙ্কা এবং রাইমা, দু’জনেই সেখানে উস্কে দিয়েছেন যৌনতার আগুন। মুক্তির আগেই তাই সিরিজটি নিয়ে নেটাগরিকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। রাইমার এই পোস্টও যে সেই আগুনেই আরও ঘি ঢেলে দিল, তা বলাই বাহুল্য।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho