রায়হান সোবহান ## মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন ছিলো ২৫ জানুয়ারি। মহাকবির জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছিলেন টলিউডের অনেক তারকা। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছিলেন সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি।
ভুল করে মাইকেল মধুসূদন দত্তের ছবির বদলে উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর ছবি পোস্ট করেন প্রসেনজিৎ। তাতেই সমালোচনার মুখে পড়েন এ অভিনেতা। নেটিজেনদের অনেকেই তার ভুল ধরতে শুরু করেন এবং কড়া সমালোচনা করেন।
পরে অবশ্য ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন প্রসেনজিৎ। তাতেও থামেননি সমালোচকরা। কড়া আক্রমণ করেছেন অভিনেতাকে। প্রসেনজিৎকে ‘বাংলার আলিয়া ভাট’ বলে উল্লেখ করেছেন এক নেটিজেন। আরেকজন লিখেছেন, যদি নাই চিনতেন, তাহলে লোক দেখানো শুভেচ্ছা জানানোর মানে হয় না।
ওই পোস্টে প্রসেনজিতের পক্ষেও মন্তব্য করেছেন অনেকে। আবদুল গাফফার নামে একজন লিখেছেন, ভদ্রলোক বলেই ক্ষমা চেয়েছেন। সবুজ বিশ্বাস লিখেছেন, ভুল মানুষ মাত্রই হয়। তার নিচেই প্রতিমা বিশ্বাস লিখেছেন, মানুষ মাত্র ভুল হতেই পারে। সবাই ভুল করে। ১০০% পারফেক্ট নই কেউই।
মাইকেল মধুসূদন দত্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রসেনজিৎ তার ফেসবুকে লিখেছিলেন, বাংলা সাহিত্যের বিশেষকরে রেনেসাঁস সময়ের অন্যতম কবি নাট্যকার, প্রহসন রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। যার শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে সনেট এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন আমাদের মাতৃভাষাকে করে তুলেছে আরো সমৃদ্ধ। সেই মহামানবের জন্মবার্ষিকী আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho