স্টাফ রিপোর্টার ## বলিউডের ‘বিতর্কের রানি’ রাখি সাওয়ান্তকে গোসল করিয়ে দিচ্ছেন রাহুল বৈদ্য। মাথায় কন্ডিশনার লাগিয়ে দিচ্ছেন অভিনেতা অ্যালি গোনি। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর দৃশ্য ধরা পড়ল রিয়্যালিটি শো বিগ বসের ক্যামেরায়।
কিছুদিন আগেই ‘বিগ বস’-এর ১৪তম সিজনে হাউজে এন্ট্রি নিয়েছেন রাখি। তারপর থেকেই শোয়ের টিআরপি ঊর্ধ্বমুখী। সম্প্রতি শো-তে বাথরুম ব্যবহারের সুবিধা হারিয়েছেন রাখি। তার পরই সুইমিং পুল সাইডে বালতি এবং মগ নিয়ে গোসল করতে দেখা গেল তাকে।
সোশ্যাল মিডিয়ায় নানাভাবে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে থাকেন রাখি। কখনও মুখে প্যাক লাগিয়ে লাইভে আসেন, কখনও আবার চিন থেকে ব্যাগে করে করোনাভাইরাস নিয়ে আসার দাবি করেন। মূলত যেকোনো মর্মে আলোচনায়য় থাকতে পছন্দ করেন বলিউডের এই আইটেম গার্ল।
‘বিগ বস’ শো-তেও তার ব্যতিক্রম হচ্ছে না। কিছুদিন আগেই আরেক ‘বিগ বস’ প্রতিযোগী রুবিনা দিলায়কের স্বামী অভিনব শুক্লার দৃষ্টি আকর্ষণের জন্য নিজের সারা শরীরে তার নাম লিখেছিলেন লিপস্টিক দিয়ে। তারই মাঝে প্রকাশ্যে গোসল করে সৃষ্টি করলেন নয়া বিতর্ক।
শো সম্প্রচারকারী সংস্থা কালারস টিভি তাদের সাইটে সম্প্রতি এক প্রমোশনাল ভিডিও আপলোড করে। সেখানেই রাখির গোসল করার দৃশ্য দেখা যায়। একটি জাতীয় টেলিভিশন চ্যানেল এ ধরনের দৃশ্য প্রচার নিয়ে অনেক দর্শক আপত্তি তুললেও রাখি কোনো আপত্তি জানাননি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho