দেবুল কুমার দাস ##
দীর্ঘ নয় মাসের কষ্ট ও অপেক্ষার পর এলো সেই মাহেন্দ্রক্ষণ। মা হলেন দেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা পিয়া জান্নাতুল। রবিবার বিকাল চারটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
গণমাধ্যমকে এই খুশির খবরটি নিশ্চিত করেছেন পিয়া জান্নাতুলের স্বামী ফারুক হাসান সামীর। তিনি জানান, সিজারের মাধ্যমে তাদের পুত্র সন্তানের জন্ম হয়েছে। মা এবং সন্তান দুজনেই সুস্থ আছে। সদ্যজাত ছেলের জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
ফারুক হাসান সামীর আরও জানান, পিয়া জান্নাতুলের মা হওয়ার সম্ভাব্য তারিখ ছিল আগামী ২২ ফেব্রুয়ারি। তার আগেই রবিবার সিজারের মাধ্যমে জন্ম নিলো তাদের প্রথম সন্তান।
প্রসঙ্গত, মডেলিং, অভিনয় ও উপস্থাপনার পাশাপাশি পিয়া জান্নাতুলের আরও দুটি বড় পরিচয়, তিনি একজন আইনজীবী ও ব্যবসায়ী। এবার মা হওয়ার মধ্য দিয়ে তার নামের সঙ্গে আরও একটি বড় পরিচয় যুক্ত হলো।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho