প্রভাষক মামুনুর রশিদ ## করোনার প্রকোপ সামান্য কমায় ধীরে ধীরে বিভিন্ন রাজ্যের স্কুল খুলতে শুরু করেছে ভারতে। স্কুল খোলার পর কেরালায় দুই স্কুলের ১৯২ শিক্ষার্থীসহ ২৬৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।
ইন্ডিয়া ডট কমের খবরে বলা হয়েছে, আকান্তদের মধ্যে ৯১ জন ছাত্র একটি কোচিংয়ে পড়তে যেত। ফলে তাদের মাধ্যমে ওই কোচিংয়ে আরো ছাত্রের মধ্যে কোভিড ছড়িয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সাময়িকভাবে ওই স্কুল দুটিও বন্ধ করে দেওয়া হয়েছে।
খবরে বলা হয়েছে, কেরালার মালাপ্পুরাম জেলার পাশাপাশি দুইটি স্কুলে সামাজিক দূরত্ব মেনেই ক্লাস শুরু হয়েছিল। চলতি সপ্তাহে প্রথমে একটি স্কুলে দশম শ্রেণির এক ছাত্র এবং অন্য স্কুলে এক শিক্ষকের করোনা ধরা পড়ে। সঙ্গে সঙ্গে প্রশাসন দুইটি স্কুলের প্রায় সমস্ত ছাত্র এবং শিক্ষক-শিক্ষার্থীদের করোনা টেস্টের ব্যবস্থা করে।
এই ঘটনার পর স্কুল দুটি বন্ধ করে দেয়া হয়েছে। আক্রান্ত শিক্ষার্থী এবং শিক্ষকদের পরিবার এবং ঘনিষ্ঠদেরও করোনার পরীক্ষা হয়েছে। কেরালা প্রশাসনের দাবি, এখনো পর্যন্ত দুই হাজারেরও বেশি ব্যক্তির টেস্ট করানো হয়েছে। অনেককেই আইসোলেশনে পাঠানো হয়েছে।
ওড়িশাতেও গত মাসে একই ধরনের ঘটনা ঘটেছিল। স্কুল খোলার পর ৩১ জন ছাত্র ও শিক্ষক করোনায় আক্রান্ত হন। এখন শুধু দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস হচ্ছে। তাতেই একাধিক রাজ্য থেকে ছাত্র ও শিক্ষকদের করোনায় আক্রান্ত হওয়ার খবর আসছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho