
শুধু মিলা নয়, গ্রেফতারি ও ক্রোকি পরোয়ানা জারি করা হয়েছে তার সহযোগী কিম জন পিটার হালদারের বিরুদ্ধেও। ইতোমধ্যে তাদের খুঁজতে শুরু করেছে পল্লবী থানা পুলিশ। সন্ধান পেলেই হাতকড়া পড়বে দুজনের হাতেই।
এ ব্যাপারে পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, মিলা ও তার সহযোগীকে গ্রেফতারে তল্লাশি চলছে। বৃহস্পতিবার রাতেও মিলার মিরপুরের বাসায় তল্লাশি চালানো হয়। কিন্তু এখনো তিনি ধরাছোঁয়ার বাইরে। আশা করি, শিগগিরই তাদের গ্রেফতার করে আদালতে সমর্পণ করতে পারবো।
মিলার সহযোগী কিম ২০১৯ সালের জুলাই মাসে ঢাকা ক্যান্টনমেন্টের একটি বাসা থেকে গ্রেফতারে হয়ে কারাগারে যান। পরবর্তীতে জামিন নিয়ে তিনি আর আদালতে হাজিরা দেননি। অন্যদিকে, মিলা এই মামলার এক নম্বর আসামি হয়েও কখনোই আদালতে হাজিরা দেননি। এই কারণে মিলা ও কিমের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সেই পরোয়ানা গত ৯ ফেব্রুয়ারি পল্লবী থানায় পৌঁছায়। এরপর থেকেই পল্লবী থানা পুলিশ মিলা ও তার সহযোগীকে খুঁজছে। কিন্তু দুজনের কাউকেই পাওয়া যাচ্ছে না। দুই আসামির পরিবারো নাকি তাদের অবস্থান সম্পর্কে কিছু জানেন না। প্রসঙ্গত, ২০১৯ সালের ২ জুন সাবেক স্বামীর ওপর অ্যাসিড নিক্ষেপের মামলায় সিআইডির তদন্তে অভিযুক্ত হন মিলা ও তার সহযোগী কিম। ২০২০ সালের ৩০ ডিসেম্বর সিআইডি আদালতে চার্জশিট দেয়। গত ২৮ জানুয়ারি মিলা ও কিমের বিরুদ্ধে গ্রেফতারি ও ক্রোকি পরোয়ানা জারি করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho