আব্দুল লতিফ ## ভালোবাসা দিবস উপলক্ষে ‘তুই ভালো না মেয়ে’ খ্যাত শিল্পী মিরাজ তুষারের ‘উড়ে উড়ে যায় মন’ শিরোনামে গান প্রকাশ হচ্ছে বাংলা এক্সপ্রেস ফিল্মস-এর ইউটিউব চ্যানেলে। গানটি পরিচালনা করেছেন বাংলা এক্সপ্রেস ফিল্মসের কর্ণধার সাইফুল আলম চৌধুরী।
গানটির ভিডিও চিত্র ধারণের মাধ্যমে প্রযোজক সাইফুল আলম চৌধুরী পরিচালকের খাতায় নাম লেখালেন। ‘মেন্টাল’ সিনেমার প্রডিউসার চ্যালেঞ্জ করে বলেন, গানটির ভিডিও ধারণ করতে গিয়ে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে; কম বাজেটে ভালো কাজ করা সম্ভব। মাত্র একদিনে গানটির শুটিং শেষ করেছি। দেখে মনে হবে একটি সিনেমার গান।
তিনি আরও বলেন, হিরো মারুফ চলচ্চিত্রের শিল্পী হওয়ায় কাজ আরও সহজ হয়েছে। আশা করছি সবাই ভালো কাজের সঙ্গে থাকবেন এবং আমরাও এখন থেকে সবসময় ভালো কিছু গান উপহার দেব।
গানটির কথা ও সুর করেছেন মাসুদ আহমেদ, মিক্সিং মাস্টার নির্ঝর মাক্সক, নৃত্য পরিচালনায় আর এইচ জামান এবং চিত্রনাট্যে সোহাগ খান। গানটিতে মডেল হয়ে অভিনয় করেছেন মারুফ খান ও মালিহা সিনিন।
আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় ‘উড়ে উড়ে যায় মন’ শিরোনামের এ গানটি বাংলা এক্সপ্রেস ফিল্ম'স এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho