
শেষ পর্যন্ত মাত্র ২৯ রান যোগ করেই অলআউট হয়ে গেছে ভারত। অক্ষর প্যাটেল ৫ রানে এবং মোহাম্মদ সিরাজ আউট হন ৪ রানে। ইশান্ত শর্মা এবং কুলদীপ যাদব আউট হন কোনো রান না করেই।
আগেরদিন টস জিতে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ১৬১ রানের বিশাল ইনিংসের ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে ৩০০ রানে প্রথম দিন শেষ করে ভারত। ৬৭ রান করেন আজিঙ্কা রাহানে।
ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন মঈন আলি। ৩ উইকেট নেন ওলি স্টোন, ২ উইকেট নেন জ্যাক লিচ এবং ১ উইকেট নেন জো রুট।
জবাব দিতে নেমে মহা বিপদে পড়েছে ইংল্যান্ডও। যে দলটি প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাট করেছিল, তারাই কি না ৫২ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৫টি উইকেট। ওপেনার ররি বার্নস আউট হন শূন্য রানে। ১৬ রান করেন ডোম সিবলি। ৯ রান করে আউট হন ড্যান লরেন্স। অধিনায়ক জো রুট করেন কেবল ৬ রান। বেন স্টোকস আউট হয়েছেন ১৮ রান করে।
এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ডের রান ৬ উইকেট হারিয়ে ১০৩। ১৮ রান নিয়ে ব্যাট করছেন ওলি পোপ এবং ৯ রান নিয়ে ব্যাট করছেন বেন ফোকস।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho