
ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজের খবরে বলা হয়, অকল্যান্ডে এই লকডাউন তিন দিন স্থায়ী হবে এবং এই সময়ে শহরের বাসিন্দাদের বাড়িতে থাকতে হবে।
বিশ্বের বিভিন্ন দেশে যখন প্রাণঘাতী করোনা ভাইরাসে লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করেছে এবং সংক্রমণ ছাড়িয়েছে কোটিতে তখন করোনা নিয়ন্ত্রণ রেখে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে নিউজিল্যান্ড। করোনা মহামারির শুরুতেই সংক্রমণ রোধ করতে নিউজিল্যান্ড দেশি-বিদেশি নাগরিকদের জন্য সীমান্ত বন্ধ করে দেয়।
৫০ লাখ মানুষের দেশ নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মাত্র ২৩’শ এবং মৃত্যু হয়েছে ২৫ জনের।
প্রতিবেদনে বলা হয়, অকল্যান্ড শহরে নতুন করে লকডাউন ঘোষণার ফলে শহরটির ১৭ লাখ বাসিন্দাকে বাড়িতে থাকতে হবে। শপিং এবং প্রয়োজনীয় কাজ ছাড়া বের হওয়া যাবে না। স্কুল এবং অপ্রয়োজনীয় দোকান বন্ধ থাকবে। এছাড়া শহরে প্রবেশ এবং ত্যাগে বিধি-নিষেধ থাকবে।
উল্লেখ্য, লকডাউন এই তিন দিনে নিউজিল্যান্ড সরকার নতুন সংক্রমণের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করবে এবং করোনা পরীক্ষা করবে। কোনো কমিউনিটি সংক্রমণ হচ্ছে কিনা এর মধ্যে দিয়ে নির্ণয় করা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho