
২০২০ সালের জুনে ভারতীয় ওপেনার রোহিত শর্মার সঙ্গে একটি ইনস্টাগ্রাম লাইভ সেশনে হাজির হয়েছিলেন সাবেক ভারতীয় অলরাউন্ডার। সেখানেই যুজবেন্দ্র চাহালের টিকটক ভিডিও বানানো প্রসঙ্গে একটি মন্তব্য করেছিলেন যুবরাজ। যা নিয়ে তৈরি হয় বিতর্ক।
অভিযোগ, অন্যান্য ক্রিকেটারকে নিয়ে মশকরা করতে গিয়ে দলিতদের অসম্মান করে বসেছেন যুবরাজ। জাতপাত নিয়ে করা মন্তব্যের জেরে কড়া সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন।
সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, ‘আমি কখনোই জাতপাত, বর্ণ কিংবা লিঙ্গের ভেদাভেদে বিশ্বাসী নই। আমি প্রতিটি মানুষকে সমানভাবেই দেখি ও তাঁদের হিতে কাজ করার চেষ্টা করি। নিঃস্বার্থে একে অপরের পাশে দাঁড়ানোই জীবন। বুঝতে পেরেছি আমার কথায় কিছু মানুষের খারাপ লেগেছে। যদি অনিচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করে থাকি, তার জন্যে ক্ষমা চাইছি।’
যদিও তাতে বরফ গলেনি। সেই ঘটনার প্রায় আট মাস পর দায়ের হল এফআইআর। ভারতের হরিয়ানার এক আইনজীবী এই ঘটনায় থানায় অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই যুবরাজের বিরুদ্ধে রবিবার এফআইআর দায়ের করা হয়েছে। হাঁসি থানায় বিশ্বকাপজয়ী তারকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ১৫৩এ, ২৯৫, ৫০৫ ধারায় মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho