
স্থানীয় সময় বুধবার নিউ জার্সির আটলান্টিক সিটির সমুদ্রতীরের এই স্থাপনাটি ধ্বংস করা হয়। খবর এনবিসি নিউজের।
১৯৮৪ সালে পর্যটকদের অন্যতম গন্তব্যস্থল এই ট্রাম্প প্লাজা হোটেল অ্যান্ড ক্যাসিনো চালু হয়। ২০১৪ সালে এটি বন্ধ করে দেওয়া হয়।
বুধবার সকাল ৯টা ৮ মিনিটে ডিনামাইট দিয়ে ধ্বংস করা হয় ট্রাম্প প্লাজা। মুহূর্তেই ধ্বংসস্তুপে পরিণত হয়ে ধুলা-বালি ছড়িয়ে পড়ে এলাকাটিতে।
ট্রাম্প প্লাজার ক্যাসিনো বিভাগের সাবেক ইভেন্ট ম্যানেজার বারনাই ডিলন বলেন, বিখ্যাতদের জন্য কাঙিক্ষত জায়গা ছিল ট্রাম্প প্লাজা। ট্রাম্প প্লাজা এবং আটলান্টিক সিটিকে আমরা পুরো বিশ্বের মানচিত্রে যেভাবে রেখেছিলাম তা সত্যিই অবিশ্বাস্য ছিল।
আরও পড়ুন>>> যুক্তরাষ্ট্রে তীব্র শীতে ২১ জনের মৃত্যু, বিদ্যুৎবিহীন লাখো মানুষ
নিউইয়র্ক টাইমস বলছে, প্লাজার সাবেক মালিক নিজেকে দেউলিয়া ঘোষণার পর ট্রাম্প প্লাজার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় ডোনাল্ড ট্রাম্পের। নিলামে কার্ল সি একাহান স্থাপনাটি কিনে নেন। তবে ট্রাম্পের নামেই চলছিল এই স্থাপনা।
গত ৩ নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হয়ে ক্ষমতা ছাড়তে হয় ট্রাম্পকে। প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের শপথের এক মাসেরও কম সময়ের মধ্যেই গুঁড়িয়ে দেওয়া হলো ট্রাম্প প্লাজা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho