প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৩:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২১, ৯:২৬ পি.এম
নাসার রোবট যান অবতরন করলো মহাকাশে

স্টাফ রিপোর্টার ## গত সাত মাস ধরে রুদ্ধশ্বাস অপেক্ষার পর মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান পারসেভারেন্স মঙ্গল গ্রহে অবতরণ করেছে। নাসার বিজ্ঞানীরা ঐতিহাসিক এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে নাসার ওই যান মঙ্গল গ্রহে অবতরণ করে। ওই সময় লস অ্যাঞ্জেলসের জেট প্রপালসন ল্যাবরেটরিতে থাকা বিজ্ঞানীরা উল্লাসে মেতে ওঠেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, রোবটটি ছয় চাকার। স্বয়ংক্রিয় ওই রোবট পৃথিবী থেকে যাত্রা করেছিল সাত মাস আগে।
অবশেষে তা মঙ্গল গ্রহে অবতরণ করতে পারলো।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুই বছর মঙ্গল গ্রহেই অবস্থান করবে রোবটটি।
সেখানে পাথর খননসহ প্রাণের অস্তিত্ব থাকা না থাকার বিষয়টি খুঁজে দেখবে।
মাঝের এই সময়ে সেখান থেকে তথ্য ও ছবি বিজ্ঞানীদের কাছে পাঠাবে রোবট।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho