
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার পার্লামেন্ট আইনটি পাস হয়।
এএফপি’র খবরে বলা হয়, নতুন এই আইনের কারণে গুগল-ফেসবুক তাদের প্ল্যাটফর্মে অস্ট্রেলিয়ার স্থানীয় নিউজ কন্টেন্ট প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে অর্থ দিতে বাধ্য থাকবে। এই আইনকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্বে প্রথম কোনো দেশ এমন আইন পাস করলো।
এখন অন্যান্য দেশও একই পথে হাঁটতে পারবে। এরই মধ্যে কানাডাও জানিয়েছে, অস্ট্রেলিয়ার মতো পদক্ষেপ তারাও নেবে।
অস্ট্রেলিয়া যখন এই আইন করার উদ্যোগ নেয় তখন প্রথমে আইনটির তীব্র বিরোধিতা করেছিল গুগল এবং ফেসবুক। এমনকি এই আইনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে বিরোধের জেরে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ায় সব নিউজ কন্টেন্ট প্রকাশ বন্ধ করে দেয় ফেসবুক। পরে অবশ্য অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে তাদের সমঝোতা হয়।
অস্ট্রেলিয়া সরকার এ বিষয়ে বলছে, নিউজ মিডিয়া অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্মস ম্যান্ডাটরি বার্গেনিং কোড নামের এই আইন সংবাদ ব্যবসার জন্য ন্যায্য পাওনা নিশ্চিত করবে। আইনটি অস্ট্রেলিয়ায় জনস্বার্থ কেন্দ্রিক সাংবাদিকতাকে টিকিয়ে রাখতে সহায়তা করবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho