স্পোর্টস রিপোর্টার #
তিনটি ওয়ানডে ও সমসংখ্যক টি-২০ ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২০ মার্চ। কিন্তু তার ২৪ দিন আগেই সেখানে যেতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। কারণ টাইগারদের দুই সপ্তাহ কোয়ারেন্টাইনেই কাটাতে হবে। তবে কোয়ারেন্টিনের মাঝে নিউজিল্যান্ড সফরে ৪৮ ঘণ্টা পর প্রথমবারের মতো বাইরে বের হওয়ার সুযোগ মিলল বাংলাদেশ ক্রিকেট দলের। আজ শুক্রবার সকালে রুম কোয়ারেন্টাইন থেকে বের হয়েছেন প্রত্যেকে।
সবার করোনা পরীক্ষায় নেগেটিভ আসায় আধঘণ্টার মতো বাইরে হেঁটেছেন সামাজিক দূরত্ব বজায় রেখে। করোনা মহামারির পর প্রথমবার বিদেশ সফরে গিয়ে কোয়ারেন্টাইনে থাকার অনুভূতি সম্পর্কে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ জানান, আসলে এ রকম আইসোলেশন একটা আলাদা অভিজ্ঞতা। আর এগে কখনও এভাবে সময় কাটানো হয়নি। প্রায় ৪৮ ঘণ্টা পর আমরা ৩০-৪০ মিনিটের জন্য ২ মিটার দূরত্ব বজায় রেখে হাঁটার সুযোগ পেয়েছি, এখন আবার রুমে চলে এসেছি। টানা দুই দিন এক দম রুমে বন্দি থাকার পর এখন ভালো লাগছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho