
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছে জনগণ। জনগণ বলছে, গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী সূ চি সরকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বন্দি করে ক্ষমতা দখল করে নিয়েছে সেনাবাহিনী। এ কারণে গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিভিন্ন সময়ে বিক্ষোভ মিছিল করে আসছে তারা।
মিয়াও মিন হিনটিক নামের এক রাজনৈতিক ব্যক্তি গণমাধ্যমে জানিয়েছেন, রোববার ডাউই শহরে বিক্ষোভ মিছিলে নির্বিচারে পুলিশ গুলি চালালে এতে একজন নিহত হয়। এছাড়াও আহত হয়েছে অন্তত ২০ জন।
আরও পড়ুন>>>রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভারতের বক্তব্য
এদিকে মিজিমা সংবাদ মাধ্যমের সূত্রে বলা হয়েছে, দেশটির ইয়াঙ্গুনে বিক্ষোভে একজন গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আহতদের প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে।
এর আগেও দেশটিতে বিক্ষোভের সময় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে এক তরুণীসহ তিন বিক্ষোভকারী নিহত হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho