স্টাফ রিপোর্টার ## প্রথম সন্তানের মা হতে চলেছেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল। আজ বৃহস্পতিবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেবি বাম্পের একটি ছবি পোস্ট করেছেন শ্রেয়া।
ছবির ক্যাপশনে এই সংগীতশিল্পী লিখেছেন, ‘আমাদের সন্তান শ্রেয়াদিত্য আসছে। আপনাদের সঙ্গে খবরটি ভাগাভাগি করতে পেরে শিলাদিত্য ও আমি খুবই শিহরিত। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ প্রয়োজন।’
প্রসঙ্গত, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি ছোটবেলার বন্ধু শিলাদিত্যের সঙ্গে ঘরোয়া পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন শ্রেয়া ঘোষাল। বিয়ের ৬ বছর পর তাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে।
সূত্র- জি নিউজ
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho