
শনিবার (৬ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, যেসব শহরে মানুষ অনাহারে, তাদের সংকট কাটাতেই এই উদ্যোগ নিয়েছে।
২০২০ সালে যুক্তরাষ্ট্রে অনাহারে দিন কাটানো মানুষের সংখ্যা ছিল ৫ কোটির বেশি। এর আগে ২০১৯ সালেই এই সংখ্যা ছিল সাড়ে ৩ কোটি। তবে এ ঘটনায় বাইডেন প্রশাসন বলছে, খাদ্য সংকট মোকাবিলায় তার সরকার পদক্ষেপ নিচ্ছে। কিন্তু এই পদক্ষেপ কার্যকর হতে তাদের কিছুটা সময় লাগবে।
দেশটির বড় বড় শহর যেমন- নিউইয়র্ক, লসঅ্যাঞ্জেলস, শিকাগো, মায়ামিতে এই উদ্যোগ চোখে পড়েছে।
উদ্যোগ নেয়া ব্যক্তিরা জানান, করোনাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের প্রতি ৬ জনের একজন অনাহারে আছেন। আর এসব মানুষকে সাহায্যের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দারা তাদের অসহায় প্রতিবেশীদের সাহায্য করতে পারছেন। তবে করোনা মহামারি শেষ হয়ে গেলেও ফ্রিজগুলোর প্রয়োজনীয়তা কমবে না বলে মনে করেন উদ্যোক্তারা।
উদ্যোক্তারা জানান, পাড়ার প্রধান সড়কগুলোর পাশেই ফ্রিজগুলো স্থাপন করা হচ্ছে। যাতে স্থানীয় বিত্তবানরা সহজেই সেসব ফ্রিজে খাবারসহ প্রয়োজনীয় পণ্য রাখতে পারেন। আর অভুক্ত মানুষও যাতে খুব সহজেই সেগুলো সংগ্রহ করতে পারেন। আর দিনরাত ২৪ ঘণ্টায় ফ্রিজগুলো ব্যববার করতে পারেন সবাই।
অন্যদিকে এই উদ্যোগ খুব সময়েই জনপ্রিয় হয়ে উঠেছে দেশটিতে। বহু অভুক্ত মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে সেসব ফ্রিজ থেকে খাবার সংগ্রহ করছেন। তাদেরই একজন লুসি নামে এক তরুণী। তিনি বিবিসিকে বলেন, আমি ফ্রিজগুলোতে ফল কিংবা বিশেষ করে সবজি পেলে সেগুলো সংগ্রহ করি।
এদিকে মহামারি করোনাভাইরাস মোকাবিলা করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের করোনা তহবিল কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অনুমোদন পেয়েছে। করোনায় ক্ষতিগ্রস্তদের যুক্তরাষ্ট্রের নাগরিকদের সহায়তার জন্য তিনি এ প্যাকেজ ঘোষণা করেছিলেন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৮৯১ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৭ হাজার ১১৯ জনের।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho