
শুক্রবার (১২ মার্চ) অ্যানেজের বিরুদ্ধে দেশটির পাবলিক প্রসিকিউটর আনুষ্ঠানিক অভিযোগ আনার মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তবে অ্যানেজ সেসব অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন। দেশটির চারজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা ও পুলিশ প্রধানের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।
বলিভিয়ার সরকার বিষয়ক মন্ত্রী কারলোস এডুয়ার্ডো অ্যানেজের গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, মিসেস জেনিন অ্যানেজকে এরইমধ্যে আটক করা হয়েছে এবং তিনি এখন পুলিশের হাতে রয়েছেন।
অ্যানেজকে গ্রেফতার করার জন্য বলিভিয়ার এ মন্ত্রী পুলিশের প্রশংসা করেন। তিনি বলেছেন, ন্যায় বিচারের ক্ষেত্রে পুলিশ ঐতিহাসিক কাজ করেছে। তবে, শুক্রবার গ্রেফতারি পরোয়ানা জারি করলে অ্যানেজ তাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho