
ডেনভারে তীব্র তুষার ঝড়ের সতর্কতা জারি করেছে মার্কিন আবহাওয়া সংস্থা। স্থানীয় সময় অনুযায়ী, শনিবার দুপুর থেকে রাত অবধি ডেনভারে এই তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়। সতর্কবার্তায় বলা হয় ডেনভারে ১৮ থেকে ২৪ ইঞ্চি অবধি তুষারপাত হতে পারে। একই সঙ্গে সাধারণ মানুষকে বাড়ি থেকে যতটা সম্ভব কম বাইরে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তা এমিলি উইলিয়ামস জানিয়েছেন, শনিবার সকালে এয়ারপোর্টে ভিড় থাকলেও সারাদিনে প্রায় ৭৫০ উড়ান বাতিল করতে হয়েছে এবং রবিবারও প্রায় ১৩০০ বিমানের উড়ান বাতিল করা হয়েছে।
আরও পড়ুন>>> যুক্তরাষ্ট্রে পার্টিতে বন্দুকধারীর গুলি, নিহত ২
রবিবার কলোরাডো, ওয়াইমিং, উটাহ এবং নেব্রাস্কা অংশে ৪ ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে এবং ওকলাহোমা, আরকানসাস এবং মিসৌরিতে ভারী বৃষ্টিপাত, তীব্র বাতাস হয়েছে।
ওয়াইমিংয়ে ২৫ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ। কলোরাডো ও নেব্রাস্কায় ভ্রমণ স্থগিত করা হয়েছে।
আগের মাসেও তীব্র তুষারঝড়ে ২১ জনের মৃত্যু হয় যুক্তরাষ্ট্রে। ভয়ঙ্কর ক্ষতি হয় টেক্সাস প্রদেশের। ঝড়ের জেরে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho