
ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আবুধাবির ক্রাউন প্রিন্স তাকে বলেছিলেন যে তিনি (প্রিন্স) এমন প্রকল্পে অংশীদার হতে চান যা করোনা মহামারির পরও ইসরায়েলের অর্থনীতির প্রবৃদ্ধি ঘটাবে। তবে এখনও পর্যন্ত নেতানিয়াহুর এমন বক্তব্য সম্পর্কে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত বৃহস্পতিবার নেতানিয়াহুকে সংযুক্ত আরব আমিরাতে তার অফিসিয়াল সফর স্থগিত করতে হয়েছিল। কারণ আমিরাতে যাওয়ার পথে তার বিমানকে জর্ডানের আকাশসীমা ব্যবহার করতে হতো। কিন্তু জর্ডান নেতানিয়াহুকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি।
ডব্লিউএএম-র সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, ওই সফর বাতিল হওয়ার পরও সংযুক্ত আরব আমিরাত ইজরাইলে ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল চালু করতে সম্মত হয়েছে।
সূত্র : ডেইলি সাবাহ
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho