
স্টাফ রিপোর্টার ## করোনায় আক্রান্ত হয়েছেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ইনস্টাগ্রামে নিজেই সেকথা জানিয়েছেন অভিনেত্রী। জানা গিয়েছে, আপাতত সিঙ্গাপুরেই রয়েছেন তিনি।
নিজের ইনস্টা পোস্টে ঋতুপর্ণা লিখেছেন, “আমি কোভিডে আক্রান্ত হয়েছি। কিন্তু সকলকে জানাতে চাই যে আমি সুস্থ রয়েছি। আমি অ্যাসিম্পটম্যাটিক। চিকিৎসকরা যা যা বলেছেন সেই সব নিয়ম মেনে চলছি। আপাতত সিঙ্গাপুরে রয়েছি আমি। রিকভারি সেন্টারে কোয়ারেন্টাইনে রয়েছি। সকলকে অনুরোধ করছি শান্ত থাকুন, সাবধানে থাকুন। আমার পরিবার এবং কর্মীরা সকলেই নিরাপদে আছেন। আপনাদের সকলের শুভেচ্ছার জন্য ধন্যবাদ।”
গত ৭ মার্চ সিঙ্গাপুরে যান ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানে ফেরার পর থেকে সিঙ্গাপুরের নিয়ম অনুযায়ী কোয়ারেন্টাইনেই ছিলেন তিনি। উল্লেখ্য বাইরে থেকে সফর করে সিঙ্গাপুরে গেলে কোয়ারেন্টাইনেই থাকতে হবে। সেই নিয়ম মেনেই সিঙ্গাপুরে ফেরার পর কোয়ারেন্টাইনেই ছিলেন অভিনেত্রী। এরপর ১০ মার্চ টেস্ট করানোর পর জানা যায় কোভিড আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। তবে তার কোনও লক্ষণ ছিল না। এখনও তিনি সম্পূর্ণ সুস্থই রয়েছেন। সিঙ্গাপুর যাওয়ার আগে কলকাতায় ‘মহিষাসুরমর্দিনী’-র শুটিং করেছিলেন অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho