
স্থানীয় কুমহুরিয়েত পত্রিকা জানিয়েছে, ওই দেহরক্ষীর নাম মেহমেত আলি বুলুত। তার দেহের পাশ থেকে একটি চিঠি পাওয়ার পর এটিকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করা হয়। এর আগে মেহমেত কাজে না আসলে তার সহকর্মীরা তাকে ফোন দেয়। কিন্তু তার মোবাইল ফোন বন্ধ পায় তারা।
মেহমেতের ওই চিঠিটি আহভাল পত্রিকায় প্রকাশ করা হয়েছে। সেখানে মেহমেত অভিযোগ করেন, আপনি যদি আপনার কর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করতেন এবং জিজ্ঞাসা করতেন তারা কেমন আছে তাহলে খুশি হতাম। কিন্তু আপনি আপনার কর্মীদের অপমান করেন, হুমকি দেন, চাকরিচ্যুত, লজ্জিত এবং মিথ্যাবাদী প্রমাণিত করেন।
মেহমেত আরও লিখেন, প্রত্যেকটা মানুষেরই সম্মান আছে। আমি এমন ভাষা হজম করতে পারিনি। মেহমেতকে নিয়ে এ বছর এরদোয়ানের তিনজন দেহরক্ষী আত্মহত্যা করলেন। আগে আত্মহত্যা করা দুজন হচ্ছেন হালিল আক্কাইয়া এবং এথেম দাগদেভিরেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho