
কোনও কিছু অগ্রিম ভাববেন না : অগ্রিম ভাবলে সমস্যার সম্ভাবনা আরও বেশি থাকে। ধরে নিলেন সে অন্য কোনও ছেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। অথচ বাস্তবে সে এমনটা করছেই না। তাই এ স্বভাব পরিবর্তনের চেষ্টা করুন। প্রয়োজনে সরাসরি প্রশ্ন করুন প্রিয় মানুষকে। উত্তর পেয়ে যাবেন এবং সমস্যার সমাধানও হবে।
সঙ্গীর দৃষ্টিভঙ্গি বুঝুন : মানুষ যেহেতু দু’জন তাই মতামত ভিন্ন হবে এটাই স্বাভাবিক। বিপরীত মানুষটি ভিন্ন বলেই যে তিনি সবসময় ভুল তা কিন্তু নয়। আবার এমনটাও নয় যে তিনিই সবসময় ঠিক। কোনও সিদ্ধান্তে নিজের মতামত প্রকাশ করুন এবং নিজেকে সবসময় সঠিক বলে উল্লেখ করবেন না। অন্যের মতামতকেও গুরুত্ব দিন, সম্মান জানান।
ইগো কে না : সম্পর্ক টিকিয়ে রাখতে এবং মজবুত করতে দু’জনেরেই দায়িত্ব রয়েছে। প্রয়োজনে নিজেই বরফ হয়ে এগিয়ে যান। দেখবেন সব ঝামেলা শেষ হয়েছে। পারস্পরিক দোষারোপ না করে মন খুলে কথ বলুন। এ অভ্যাস ধরে রাখতে পারলে দেখবেন সম্পর্ক কত মধুর হয়।
তৃতীয় ব্যক্তিকে না : দু’জন মানুষের সম্পর্কের মধ্যে কখনোই তৃতীয় কোনও ব্যক্তিকে টানবেন না। এতে করে সম্পর্ক হয় ভাঙবে, না হয় তৃতীয় মানুষ আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্কে জড়ানোর চেষ্টা করবে। এছাড়াও ব্যক্তিগত বিষয়ে জানতে পারলে নিজেদের দুর্বলতার সুযোগে সদ্ব্যবহার করতে পারে। তাই তৃতীয় মানুষ থেকে সাবধান।
সূত্র : ফেমিনা
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho