
সরকার প্রথমে জানিয়েছিল, ৮০ জন মারা গেছেন। পরে জানানো হয়, মৃতের সংখ্যা অন্ততপক্ষে ১৩৭ জন। খবর আল জাজিরার
স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, মালি সীমান্তের কাছের গ্রামগুলিতে সশস্ত্র বাহিনী এসে নির্বিচারে গুলি চালিয়েছে। গুলি চালানোর সময় তারা কোনো বাছবিচার করেনি। সরকার এই নৃশংসতার নিন্দা করছে। সরকারের মতে, যারা এই কাজ করছে, তাদের আইন বা কোনো ধর্মে বিশ্বাস নেই।
সরকার জানিয়েছে, তিনদিন জাতীয় শোক পালন করা হবে। এই এলাকায় আরো নিরাপত্তা বাহিনী পাঠানো হবে। যারা এই আক্রমণ করছে, তাদের শাস্তি দেয়া হবে।
রবিবারই সাংবিধানিক আদালত জানিয়েছে, প্রেসিডেন্ট বাজোউম ভোটে জিতেছেন। ভোটের পর থেকেই নাইজারে সশস্ত্র হামলা বাড়ছে। গত সপ্তাহে টিলাবেরি এলাকায় এই ধরনের হামলায় ৬৮ জন মারা গেছেন।
সরকারি মুখপাত্র জানিয়েছেন, একইরকম নৃশংসভাবে দক্ষিণপশ্চিম নাইজারেও আক্রমণ শানিয়েছে জিহাদিরা। এটা জানুয়ারিতে একশ জনকে হত্যার ঘটনাকে মনে পড়িয়ে দিচ্ছে।
বিশেষজ্ঞদের ধারণা, মালি ও নাইজেরিয়া থেকে জিহাদিরা নাইজারে এসে এই সব হামলা চালাচ্ছে।
সূত্র জানিয়েছে, ব্যাপক সংখ্যক দুর্বত্ত মোটরসাইকেলে এসে ইন্তাজায়েন, বেকোরেত এবং অন্যান্য স্থানে হামলা চালায়। তারা বাড়ি-ঘর পুড়িয়ে দেয় এবং স্থানীয় লোকজনদের ওপর প্রকাশ্যে গুলি চালায়।
গত সপ্তাহে একই এলাকায় সন্ত্রাসীরা অন্তত ৫৮ জন বেসামরিক নাগরিককে হত্যা করে। পশ্চিম নাইজারে সন্ত্রাস বিরোধী অভিযানে ফ্রান্সের সেনা থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক হামলা সংগঠিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho