
বুধবার (২৪ মার্চ) আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত পুরুষ অডিআই র্যাংকিংয়ের অলরাউন্ডার ক্যাটাগরির তালিকা প্রকাশ করা হয়।
বাংলাদেশ ক্রিকেট নক্ষত্রের আরেক নাম সাকিব আল হাসান। ব্যাটে ও বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে বিশ্বের অলরাউন্ডার ক্রিকেটারের তালিকার মধ্যে শীর্ষে আছেন এই তারকা খেলোয়াড়।
তালিকায় দেখা গেছে, ৪১২ রেটিং নিয়ে বিশ্বের পুরুষ অলরাউন্ডারের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। তালিকার অনেকটা ব্যবধান নিয়ে ২৯৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছে আফগানিস্তানের মোহাম্মদ নবী।
তালিকার তৃতীয় স্থানে ২৯০ রেটিং নিয়ে আছে ইংল্যান্ডের বেন স্টোকস, ২৭৮ রেটিং নিয়ে চতুর্থ স্থানে আছে ক্রিস ওকস, ২৭১ রেটিং নিয়ে পঞ্চম স্থানে আছে পাকিস্তানের ইমাদ ওয়াশিম, ২৭০ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে আছে আফগানিস্তানের রশিদ খান।
এ ছাড়া তালিকায় ২৬৭ রেটিং নিয়ে সপ্তম স্থানে আছে অস্ট্রেলিয়ার মিচেল স্যান্টনার, ২৬০ রেটিং নিয়ে অষ্টম স্থানে আছে অস্ট্রেলিয়ার কলিন ডি গ্রান্ডহোম, ২৫০ রেটিং নিয়ে নমব স্থানে আছে ভারতের রবিন্দ্রা জাদেজা, ২৩৮ রেটিং নিয়ে দশম স্থানে আছে জিম্বাবুয়ের সেন উইলিয়ামস।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho