
আসলে ডিমের হলুদ অংশ অর্থাৎ কুসুমটি শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। এছাড়া এই গরমে বেশি ডিম খেলেই শরীর উত্তেজিত হবে ও গরম হবে। ফলে পেটের সমস্যা হতে বেশি সময় লাগবে না এই সময়ে। তার উপর গরম যে হরে বাড়ছে এখন থেকেই তাতে এই সময় থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে প্রত্যেককে।
বিজ্ঞান বলছে যে একদিনে একাধিক ডিম খেলে ব্যাড কোলেস্টেরলের মাত্রা শরীরে বেড়ে যায় সন্দেহাতীতভাবে। ফলে ফ্যাট বাড়তে থাকে অজান্তে। একটি কুসুমেই অন্তত ২০০ মিলিগ্রাম কোলেস্টেরল উপস্থিত থাকে। সেখানে একটি সুস্থ শরীরের দরকার মাত্র ৩০০ মিলিগ্রাম গুড কোলেস্টেরল। তবে নতুন গবেষণা বলছে যে শরীরে থাকা ব্যাড কোলেস্টরেলের জন্যে গুড কোলেস্টেরলের কাজ খুব কম হয়। তবে এই কথা এখনও ডাক্তাররা বলতে পারেননি যে রোজ কয়টা করে ডিম এই গরমে খাওয়া পুষ্টিকর।
প্রতিটি মানুষের শারীরিক পুষ্টির চাহিদা একে অপরের থেকে আলাদা। তাই প্রত্যেকের সেই নির্দিষ্ট পুষ্টির মাত্রার উপর খাদ্যের সরবরাহ নির্ভর করে। বিজ্ঞান বলছে, একজন সুস্থ ব্যক্তি এই গরমেও ১ সপ্তাহে ৭ টি ডিম খেতে পারেন তবে তার থেকে বেশি যেন না হয় খাওয়া এটা মাথায় যেন থাকে সকলেরই। তবে যদি আপনার কোনো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা ও হজমের সমস্যা না থাকে তাহলে তাহলে আপনি এক দিনে ৩ টি ডিমও খেতেই পারেন। তবে এই গরমকালের জন্যে একদিন বাদে একদিন খেলেই শ্রেয় সবদিক থেকে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho