
ফক্স নিউজের লোরা ইনগ্রাহামের সঙ্গে সাক্ষাতকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, আইন শৃঙ্খলাবাহিনী বাহিনী ক্যাপিটল হিলে তার সমর্থকদের ওপর নির্যাতন করেছে; যেখানে ওইদিন কিছুই হয়নি। তবে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন তার সমর্থকদের ক্যাপিটল হিলে প্রবেশ করা উচিত হয়নি। এদিন ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছিল।
ডোনাল্ড ট্রাম্প বলেন, তার সমর্থকরা ক্যাপিটল হিলে গিয়ে পুলিশ ও নিরাপত্তা প্রহরীদের আলিঙ্গন ও চুম্বন করে। তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সু-সম্পর্ক রয়েছে। অসংখ্য মানুষ আন্দোলিত হয়েছিল, তারা ক্যাপিটল হিলে গিয়ে আবার বের হয়ে এসেছিল।
৬ জানুয়ারির তাণ্ডবের ঘটনায় ৩০০ এর বেশি ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় অন্তত ১০০ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হতে পারে।
ঘটনার দিন ট্রাম্প সম্পর্থকরা হোয়াইট হাউসের বাইরে র্যালি করেন। র্যালিতে উপস্থিত হয়ে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের প্রতি নরকের মতো লড়াই করার আহ্বান জানান। এরপর তার উগ্র সমর্থকরা মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে তাণ্ডব চালায়। ট্রাম্প সমর্থকদের হামলা থেকে বাঁচতে আইন প্রণেতারা চেয়ার-টেবিলের নিচে লুকান। ঘটনার এক সপ্তাহ পর হাউস অব রিপ্রেজেন্টেটিভ সহিংসতা উসকে দেয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয় বারের মতো অভিসংশন করেন। তবে সিনেটে রক্ষা পান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষ এই ঘটনায় ট্রাম্পকে খালাস দেয়।
ফক্স নিউজের কাছে সাক্ষাতকারে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্থনি ফাউসির সমালোচনা করেন। ট্রাম্প বলেন, ফ্রাঙ্কলি বলতে গেলে আমি ডাক্তার ফাউচির কথা শুনিনি। করোনা ভাইরাস শুরুর সময় ডাক্তার ফাউসি ট্রাম্পের অন্যতম প্রধান উপদেষ্টা ছিলেন। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho