প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৭:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২১, ১২:৪৯ পি.এম
‘মুলতানের সুলতান’ বীরেন্দ্র সেবাগ

টুইটারে বীরু লিখলেন, “২৯ মার্চ আমার কাছে বাড়তি মাত্রা বহন করে। ভারতের হয়ে টেস্টে দুবার ত্রিশতরান করতে পেরেছি। এর জন্য গর্বিত। আজকের দিনে ২০০৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ত্রিশতরান করেছিলাম। এর ঠিক চার বছর পর একই দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ত্রিশতরান আমার ব্যাট থেকে এসেছিল। দারুণ অনুভূতি হচ্ছে।”
ঠিক ১৩ বছর আগে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ৩৭৫ বলে ৩০৯ রান করেছিলেন বীরু। বিস্ফোরক মেজাজে সেই ইনিংস গড়তে ৩৯টি চার ও ৬টি ছয় মেরেছিলেন তিনি। তবে ২৯ মার্চের সুখ স্মৃতি সেখানেই শেষ হয়ে যায়নি। ২০০৮ সালে একই দিনে চিপকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০৪ বলে ৩১৯ রান করেন। ৪২টি চার ও ৫টি ছয় দিয়ে তাঁর সেই মারকুটে ইনিংস সাজানো ছিল।
স্যার ডন ব্র্যাডম্যান, ব্রায়ান লারা ও ক্রিস গেলের পর সেবাগ হলেন চতুর্থ ব্যাটসম্যান যিনি টেস্টে একাধিক ত্রিশতরান করেছেন।
29th March- a special date for me. Had the privilege and honour of becoming the first Indian to score a triple hundred in Test cricket. Icing in the cake was to score against Pakistan in Multan. Coincidentally 4 years later on the same date got out on 319 against South Africa.
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho