
সাংবাদিক শিশির কুমার সরকার বলেন, ২০০৪ সালের আগস্ট মাসে শার্শা উপজেলার নিজামপুর গ্রামের মাঠে বেনাপোলের প্রিন্স নামের এক মোটরসাইকেল চালককে হত্যা করা হয়। এ ঘটনায় বখতিয়ার রহমান বাদী হয়ে শার্শা থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় এজাহার ভূক্ত আসামিরা হলো উদ্ভাবক মিজানুর রহমান, ইকবাল হোসেন, আকরাম হোসেন, সেকেন্দার আলী। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় শনিবার বেনাপোলের নারায়নপুর পোড়াবাড়িতে যান তথ্য সংগ্রহ করতে যাই। বিকালেই মিজানুর মোবাইল ফোনে হুমকি দেয় আমাকে। সকালে তিনি ছেলেকে সাথে নিয়ে আমার নাভারনের ভাড়া বাড়িতে এসেও অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়। এ ঘটনায় আমি থানায় লিখিত জিডি করেছি।
উদ্ভাবক পরিচয় দানকারি মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, প্রিন্স হত্যা মামলাটি শেষের পথে। শিশির কেন এই মামলাটি নিয়ে নিউজ করতে চায়, ওকে জবাব দিতে হবে। ওর বিরুদ্ধে আমি আইসিটি ধারায় মামলা করব। শিশির আমার ছেলে সম্রাট ও মামলার বাদী বখতিয়ারের বক্তব্য ভিডিও করেছে টিভিতে প্রচার করবে বলে। আমি ঘটনাটি ওসি কে বলেছি। এসপি, ডিসিকে বলব। সব প্রশাসন আমাকে চেনে।
মিজানুর রহমান পেশায় একজন মোটরসাইকেল মেকানিক।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন, বেনাপোল প্রেসক্লাবের সভাপতি আল হাজ্ব মহসিন মিলন, সিনিয়র সহ সভাপতি আল হাজ্ব জামাল হোসেন, সহ সভাপতি আলহাজ্ব বকুল মাহবুব, সাধারন সম্পাদক রাসেদুজ্জামান রাসু, যুগ্ম-সাধারন সম্পাদক সাজেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন পাপ্পু, দপ্তর সম্পাদক মিলন খান, প্রচার সম্পাদক শেখ নাসির উদ্দিন, সেলিম রেজা , মশিয়ার রহমান কাজল, ফারুক হাসান, দেবুল কুমার দাস, ফারুক আহম্মেদ, রোকনুজ্জামান রিপন, নুরুজ্জামান লিটন, ইদ্রিস আলী।
বেনাপোল রিপোর্টার্স ইউনিটির সভাপতি কামাল হোসেন,যুগ্ম-সাধারন সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক হাবিবুর রহমান নাছির,জহিরুল ইসলাম রিপন প্রমূখ।
বিবৃতিতে তারা ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বানও জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho