
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় (একদিনে) ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৯৫০ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জন।
এ ছাড়া দেশটিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ২০০ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২৫৮ জন।
এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ হাজার ২৩৬ জন। এ নিয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮ লাখ ২৭ হাজার ৪২৬ জন।
আরও পড়ুন>>> ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১২ হাজার ২৩৬
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ছয় লাখ ৩৮ হাজার ২৫১ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৪০ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৪৪ লাখ ৭৯৪ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১১ লাখ ৬৬ হাজার ৩৪৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৫ হাজার ২৫৬ জনের।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ২২ লাখ ২০ হাজার ৬৬৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৬২ হাজার ৯৬০ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ লাখ ৪৪ হাজার ৪২৩ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৫ হাজার ৬৪০ জন।
আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৫ লাখ ৪৫ হাজার ৯৫ জন। এর মধ্যে মারা গেছেন ৯৮ হাজার ৮৫০ জন।
এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, তুরস্ক অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৪তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho