প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২১, ১২:২৩ পি.এম
নাটোরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

স্টাফ রিপোর্টার ## নাটোরের গুরুদাসপুরে পারিবারিক বিরোধে ছোট ভাই আব্দুল মালেকের (৫০) হাতে বড় ভাই আব্দুল খালেক (৫৫) খুন হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার পুরুলিয়া গ্রামে পারিবারিক বিরোধের এই ঘটনায় বড় ভাই আব্দুল খালেক গুরুতর আহত হন। পরে আহতাবস্থায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৭ এপ্রিল) ভোরে খালেক মারা যান। নিহত খালেক পুরুলিয়া গ্রামের মৃত রওশনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়িতে একটি টয়লেট নির্মাণ নিয়ে আব্দুল খালেক ও আব্দুল মালেকের মধ্যে বিরোধ বাধে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে এ নিয়ে ঝগড়া বাধে। ছোট ভাই আব্দুল মালেক হাঁসুয়া দিয়ে বড় ভাই আব্দুল খালেককে আঘাত করে। আহত খালেককে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এখনও কাউকে আটক করা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho