
নিহত ডাকাত সুজন তফরদার উপজেলার বেলগাছা ইউনিয়নের চর বরুল গ্রামের মৃত আকবর আলী তরফদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, যমুনাচরে নৌ-ডাকাত ও ১৩ টি মামলার আসামি সুজন তরফদার।মঙ্গলবার সন্ধ্যায় ইসলামপুর উপজেলার সাপধরি ইউনিয়নের প্রজাপতির চর বাজারে মডেল মসজিদে ইফতার ও মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি বাজারে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন।
এ সময় পাঁচ-ছয়জনের একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিতে হামলা করে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।
ইসলামপুর সার্কেল এর সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া জানান,পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুজনকে খুন করা হয়ে থাকতে পারে বলে ধারণা হচ্ছে।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ জামালপুরে শেখ হাসিনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho