
বিশ্বকাপ ক্রিকেটে দল বাড়াল আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সাল থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপে ২০ দল এবং ২০২৭ সাল থেকে ওয়ানডে বিশ্বকাপে খেলবে ১৪টি করে দল।
এখন টি-টুয়েন্টি বিশ্বকাপ ১৬ দল ও ওয়ানডে বিশ্বকাপ হয় ১০ দলকে নিয়ে। দল বাড়িয়ে ২০২৭ ও ২০৩১ সালের ৫৪ ম্যাচের ওয়ানডে বিশ্বকাপে ফিরিয়ে আনা হচ্ছে সুপার সিক্স পর্বও। গ্রুপপর্বের দুই ভাগের ৭ দলের শীর্ষ তিনটি করে দল খেলবে সুপারপর্বে। সেইসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনও ফেরানোর ঘোষণা দিয়েছে আইসিসি।
২০২৪ থেকে ২০৩১ সালের এফটিপি সামনে এনেছে আইসিসি। তাতে ৮ বছরে দুটি ওয়ানডে বিশ্বকাপ, চারটি টি-টুয়েন্টি বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা বলা হয়েছে। প্রতি বছরই ছেলে ও মেয়েদের জন্য থাকছে একটি করে আইসিসি টুর্নামেন্ট।
চলতি বছর ভারতে ও আগামী বছর অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া দুটি টি-টুয়েন্টি বিশ্বকাপও হবে ১৬ দলের। আর ২০২৪, ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপগুলো হবে ২০ দল নিয়ে। যারা গ্রুপপর্বে চার ভাগে ভাগ হয়ে খেলবে। গ্রুপগুলোর শীর্ষ দুদল সুপার এইটে খেলে সেমিফাইনাল ও ফাইনালের টিকিট কাটতে লড়বে।
চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরবে ২০২৫ ও ২০২৯ সালে। যেখানে ৮ দল দুভাগে লড়বে সেমি ও ফাইনালের টিকিট পেতে। টুর্নামেন্টে অংশ নেবে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল।
এর বাইরে ৯ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের সূটিও দিয়েছে আইসিসি। ফাইনালগুলো হবে ২০২৫, ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালে।
মেয়েদের টি-টুয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপেও দল বাড়ানো হয়েছে। নতুর পরিকল্পনার আট বছরে দুটি ওয়ানডে বিশ্বকাপ, চারটি টি-টুয়েন্টি বিশ্বকাপ ও দুটি টি-টুয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে মেয়েদের।
মেয়েদের ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে ৮ দল এবং ২০২৯ বিশ্বকাপে খেলবে ১০ দল। ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে ১০ দল, তারপরের তিন আসরে খেলবে ১২টি করে দল। টি-টুয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ২০২৭ ও ২০৩১ সালে, খেলবে ৬টি করে দেশ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho