আন্তর্জাতিক ডেস্ক ## ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁডিয়েছে ৪ লাখ ৬৯ হাজার ৩৮৮ জনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আরো ১ হাজার ৬৮২ জন প্রাণ হারিয়েছেন বলে জনিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, ব্রাজিলে ২৪ ঘন্টায় নতুন করে মোট ৮৩ হাজার ৩৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে ১ কোটি ৬৮ লাখ ৩ হাজার ৪৭২ দাঁড়ালো।
দক্ষিণ আমেরিকার এ দেশে বর্তমানে করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউ চলছে। এর ফলে করোনা রোগির সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় দেশটির স্বাস্থ্য সেবা ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে।
মন্ত্রণালয় জানায়, ব্রাজিলে বর্তমানে প্রতিলাখে ২২৩ জন করোনাভাইরাসের বলি হচ্ছে। এদিকে ব্রাজিলে এ পর্যন্ত ৬ কোটি ৯৬ লাখ নাগরিককে টিকা দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho