প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৫:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২১, ৮:৩৯ পি.এম
যশোরে সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

যশোর ব্যুরো ## যশোর -মাগুরা মহাসড়কের হাশিমপুর মনোহরপুর সংযোগস্থলের আকবর আলী ফিলিং স্টেশনের সামনে মঙ্গলবার সকালে পিকআপের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির (৫৫)নিহত হযেছে। নিহতের মাথা বাদে দেহের অন্য অংশ থেতলে খন্ড খন্ড হওয়ায় তার পরিচয় পাওয়া যাযনি।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২২ জুন) সকাল ১১ টার দিকে যশোর মুখে বাই সাইকেলে ওই ব্যক্তি যাচ্ছিলেন। এমন সময় আকবর আলী ফিলিং স্টেশনের সামনে পৌছালে একটি পিকআপভ্যান তাকে পিস্টে চলে যায়। এসময় তার মাথা বাদে দেহের অন্য অংশ খন্ড খন্ড হয়ে যায়। ওই ব্যক্তির মরদেহের পাশ থেকে তার বাইসাইকেল, কিছু আম, নারিকেল, কাঁচা সবজি, মিস্টি কুমড়া উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি কোন আত্মীয় বাড়ি যাচ্ছিলেন বলে স্থানীয়রা ধারণা করেছেন। দুর্ঘটনার পর যশোর মাগুরা সড়কে যানজটের সৃষ্টি হয়।
এ ব্যাপারে ইছালী ক্যাম্পের এস আই মোকাররম হোসেন জানান, সকাল ১১ টার দিকে সেলফি মোড়ে টহলে যাচ্ছিলাম। এসময় সড়ক দুর্ঘটনায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। লাশের উভয় পাশে যানজট নিরসনের কাজ করছি। হাইওয়ে পুলিশকে সংবাদ দেয়া হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
বাবরোবাজার হাইওয়ে থানার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন জানান, নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে ট্রাক বা কভার ভ্যানের চাকায পিষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।#
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho